সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২২ মার্চ) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২১ মার্চ) সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতীয় প্যারেড গ্রাউন্ডে ঈদের নামাজ শেষে ৯ম পদাতিক ডিভিশনের মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
বিকেলে সেনা ভবনে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ও তাদের পরিবারবর্গ এবং দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
উক্ত অনুষ্ঠান অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
মনোয়ারুল হক/
