ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১০ মার্চ) : ইরানের বিরুদ্ধে যুদ্ধ স্বল্পস্থায়ী হতে পারে, তবে নতুন কট্টরপন্থি সর্বোচ্চ নেতা বেছে নেওয়া ইসলামিক প্রজাতন্ত্রের দ্বারা বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হলে যুদ্ধ আরও তীব্র হওয়ার সম্ভাবনা উন্মুক্ত রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার (৯ মার্চ) ট্রাম্প মিয়ামির কাছে তার গল্ফ ক্লাবে রিপাবলিকান আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা কিছু অশুভ শক্তিকে দূর করতে মধ্যপ্রাচ্যে একটি ছোট অভিযান চালিয়েছি। আর আমি মনে করি, আপনারা দেখবেন এটি স্বল্পমেয়াদি একটি অভিযান হবে।’
কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, ‘যদি ইরান হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ বন্ধ করার মতো কোনো পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ওপর এখন পর্যন্ত চালানো হামলার তুলনায় বিশ গুণ বেশি শক্তিশালী আঘাত হানবে।’
মনোয়ারুল হক/
