পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু রদবদল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ ফেব্রুয়ারি) : পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে কিছু রদবদল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ প্রশাসনে শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে। ধীরে ধীরে কিছু রদবদল হবে।’

এ সময় সংসদের প্রথম অধিবেশন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে ১২ মার্চ। এ জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে সরকার।’

তিনি আরও বলেন, ‘ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিকে আহ্বান করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। অন্তর্বর্তী সরকারের আমলে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলোর সুপ্রস্তাব করা হবে।’

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘না, সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।’ স্পিকার, ডেপুটি স্পিকার পরে চূড়ান্ত করা হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ