কথা কম বলে কাজ করতে চাই: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২১ ফেব্রুয়ারি) : আগেভাগে কথা বলে লাভ নেই, আমরা কথা কম বলে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর রবিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথম অফিস করেন আমীর খসরু।

আসন্ন পরিকল্পনা নিয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমি কথা কম বলি, কাজ বেশি করি। সবেমাত্র এখানে এলাম। কর্মকর্তাদের সঙ্গে বসে আগে সবকিছু জানি। তারপর কথা বলি। আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য দিতে চাই। অনটাইম আপনারা সবকিছু জানতে পারবেন। আমি কিন্তু প্রেস ফ্রেন্ডলি। আপনারা সবাই জানেন। আমি সবকিছু আগে রিভিউ করি, তারপর কথা বলি। আমরা কাজে বিশ্বাসী। সবকিছু টাইম টু টাইম জানতে পারবেন।’

পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের সচিবরা মন্ত্রীকে ফুল দিতে এলে তিনি বলেন, ‘ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন। এখন কাজ করার সময়। ফুল দেওয়া অনেক হয়েছে, আর নয়। এখন কাজে মনোযোগী হতে হবে।’

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান  মো. আবদুর রহমান খান, পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ