বিয়ে অতঃপর আত্মহত্যা

attohotta suicide আত্মহত্যারিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর ভাটারা থানা এলাকার কুড়িল বিশ্বরোডের কুড়াতুলা এলাকায় মোবাইল ফোনে প্রেম করে বিয়ের পর সালমা আক্তার (২০) জানতে পারেন প্রেমিক শুকুর আলী বিবাহিত এবং প্রথম স্ত্রী নিয়ে সংসার করছেন। এরপর আত্মহত্যা করে নিজ ভুলের প্রায়শ্চিত্য করলেন তিনি। সালমা কুমিল্লা জেলার তিতাস উপজেলার ময়নারকান্দি গ্রামের নাসির উদ্দিনের মেয়ে। মঙ্গলবার সকাল ১০টায় সালমা বিষপান করলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুর ১টায় চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। সালমার মা সুফিয়া বেগম জানান, মাত্র তিন মাস আগে মোবাইলে প্রেম করে পালিয়ে গিয়ে শুকুর আলীকে বিয়ে করে সালমা। পরে জানতে পারে তার প্রথম স্ত্রী রয়েছে। এ নিয়ে পারিবারিক কলহ চলছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ