যশোরে যুবককে গুলি করে হত্যা

jossor যশোররিপোর্টার, এবিসি নিউজ বিডি, যশোরঃ জেলা শহরের বারান্দিপাড়া লিচুতলা এলাকায় মঙ্গলবার দুপুরে হাফিজুর রহমান হাফিজ (২২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হাফিজ ওই এলাকার মনা মিয়ার ছেলে। তিনি স্থানীয় আহাদ জুটমিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, রান্দিপাড়া লিচুতলা ব্রিজের পাশে অজ্ঞাতনা একদল দুর্বৃত্ত হাফিজকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে পালিয়ে যায়। তার বুকে ও মাথায় গুলিবিদ্ধি অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমীন বিষয়টি নিশ্চিত করে জানান, কারা কেন হাফিজকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ