বিয়ানীবাজারে দুই বোন ধর্ষণ মামলায় গ্রেফতার ৩

sylhet সিলেটেরিপোর্টার, এবিসি নিউজ বিডি, সিলেটঃ জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের হাজরাপাড়া গ্রামে দুই বোন ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামি সেলিম আহমদকে মঙ্গলবার ভোরে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে সাইফুর রহমান বেলা আড়াইটায় গ্রেফতার করে পুলিশ। কানাইঘাট উপজেলার বড়দেশ গ্রাম থেকে এ দুজনকে গ্রেফতার করা হয়।  এ আগে সোমবার রাতে মামলার প্রধান আসামি জয়নুলের বড় ভাই নজরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, রোববার রাতে জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের হাজরাপাড়া গ্রামে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে দুই বোনকে পালাক্রমে ধর্ষণ করে। দুই বোন এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ