হোয়াটসঅ্যাপ কিনে নিচ্ছে ফেসবুক

সাইফ মাহমুদ, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  স্মার্ট ফোনের দুনিয়ায় সর্বাধিক জনপ্রিয় মেসেজ স্টার্টআপ অ্যাপ হোয়াটসঅ্যাপ ১৯ বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নিচ্ছে সামাজিক যোগাগোগমাধ্যমের আরেক জায়ান্ট ফেসবুক।

বুধবার ফেসবুক এ যাবতকালের সব থেকে বড় ব্যবসায়িক পদক্ষেপ হিসেবে হোয়াটসঅ্যাপ কেনার ঘোষণা দিয়েছে। হোয়াটস অ্যাপ কিনতে অ্যাপ ৪ বিলিয়ন ডলার নগদ ও ১২ বিলিয়ন ডলারের শেয়ার দিতে হচ্ছে ফেসবুককে। এর সঙ্গেই অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার ধার্য করা হয়েছে হোয়াটসঅ্যাপ-এর কর্মচারী ও প্রতিষ্ঠাতাদের জন্য। প্রকৃতপক্ষে হোয়াটসঅ্যাপের মোট ৫৫ জন কর্মচারীর প্রত্যেকের জন্য মাথাপিছু ৩৪৫ মিলিয়ন ডলার খরচ করছে জাকারবার্গের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট।

প্রতিমাসে সারা পৃথিবীতে বর্তমানে মোট ৪.৫ মিলিয়ন জনপ্রিয় অ্যাপস রয়েছে। ১.২ বিলিয়ন মানুষের নিত্যদিনের সঙ্গী এই মোবাইল অ্যাপস।

ফেসবুকের প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ মার্ক জাকারবার্গের সঙ্গে হোয়াটসঅ্যাপের সহ প্রতিষ্ঠাতা জেন কোয়ামের চ্যাটের মাধ্যমে এ বাণিজ্য সংগঠিত হয়েছে।

জাকারবার্গ জানান, এই মোবাইল অ্যাপস যে উচ্চতায় পৌঁছেছে তা অমূল্য। হোয়াটস অ্যাপের সঙ্গী হতে পেড়ে আমি দারুণ খুশী। পৃথিবীটা আমাদের কাছে আরো উন্মুক্ত। পারস্পরিক যোগাযোগ আরো বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, প্রাক্তন ইয়াহু এক্সিকিউটিভ কোয়াম ও ব্রায়ান অ্যাক্টন ২০০৯ সালে হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ