চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৫ অক্টোবর): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটি সদস্য, প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ার চিকিৎসা পর্ব শেষ করে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন।

বুধবার রাতের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইট অবতরণ করে।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল।

তিনি জানান, মালয়েশিয়ায় চিকিৎসা সম্পন্ন করে মির্জা আব্বাস নিরাপদে দেশে ফিরেছেন এবং বর্তমানে তিনি বেশ সুস্থ আছেন। বিমানবন্দরে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস এবং পুত্র মির্জা ইয়াসির আব্বাস।

এর আগে দীর্ঘ প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষ গত ২ সেপ্টেম্বর দেশে এসেছিলেন তিনি। পরবর্তীতে গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার উদ্দেশ্যে পুনরায় মালয়েশিয়ায় গমন করেন এই বিএনপি নেতা। সেখানে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে তার চিকিৎসাসেবা পরিচালিত হয়।

উল্লেখ্য, চলতি বছর গত ১১ মার্চ ইফতারের ঠিক আগমুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। ওই সময় তাকে দ্রুত রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। সিঙ্গাপুরে দেড় মাস চিকিৎসা শেষে পরবর্তী উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ