৪০ লাখ টাকার স্বর্ণের বারসহ যাত্রী আটক

gold bar স্বর্ণের বাররিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ৪০ লাখ টাকা মূল্যের এক কেজি পরিমাণের স্বর্ণের বারসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাউসার (৩৮) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। সোমবার রাত সোয়া ১১টার দিকে তাকে বিমানবন্দরের ট্রানজিট লাউঞ্জের সামনে থেকে আটক করা হয়। বারগুলো প্রতিটি ১০ তোলা ওজনের। সিঙ্গাপুর থেকে টাইগার এয়ারওয়েজের টিআর২৬৫৬ নং ফ্লাইটে ওই যুবক ঢাকায় আসে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত পরিদপ্তরের মহাপরিচালক মইনুল খান এবিসি নিউজ বিডিকে জানান, গতিবিধি সন্দেহজনক হলে কাউসারকে ট্রানজিট লাউঞ্জ থেকে আটক করে কাস্টমস হলে নিয়ে ব্যাগ তল্লাশি করে স্বর্ণবারগুলো জব্দ করা হয়। আটক কাউসার কুমিল্লার বরুড়ার বাসিন্দা বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ