আলকায়দার প্রকাশিত ভিডিও বার্তা বাংলাদেশের জন্য হুমকি নয় : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  আলকায়দা প্রধানের প্রকাশিত ভিডিও বার্তা বাংলাদেশের জন্য হুমকি নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে অবাধ তথ্য প্রযুক্তি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে ক্ষতিয়ে দেখা হচ্ছে। আমরা সব কিছু মেকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আমাদের লোকজন আমাদের সাথে আছে। আমরা এটাকে হুমকি মনে করছি না।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, রেজিষ্টেশন বিহীন সীম কার্ড বিক্রী না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ