প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৫ নভেম্বর): প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাম পা হারানোর ফলে দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়া আব্দুর রহিমের জন্য এ উদ্যোগ নেওয়া হয়।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব (কৃত্রিম পা) তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

বাম পা হারানোর কারণে প্রাত্যহিক চলাচলে বেশ কিছু বাধার মুখে পড়তে হয় আব্দুর রহিমকে। স্বাভাবিকভাবে হাঁটাচলা এবং দৈনন্দিন কাজকর্ম সম্পাদনের ক্ষেত্রে তার শারীরিক সীমাবদ্ধতা দেখা দেয়।

এমন পরিস্থিতিতে তার চলাচলের সক্ষমতা ফিরিয়ে আনতে এবং স্বাভাবিক জীবনযাপনের পথ সহজ করতে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।

কৃত্রিম পা ব্যবহারের মাধ্যমে আব্দুর রহিমের চলাফেরার সীমাবদ্ধতা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে দৈনন্দিন কাজে অন্যের ওপর নির্ভরতা হ্রাসের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে তাঁর।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ