জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ সেপ্টেম্বর): জাতীয় সংসদ ভবনে দাপ্তরিক কার্যক্রম শেষ করে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংসদ ভবন থেকে ফেরার পথে তিনি দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এই শ্রদ্ধা জানান। সমাধিস্থলে পৌঁছে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তার সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
