মাগুরায় প্রয়াত পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার দিলেন এসপি
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর, মাগুরা), এবিসিনিউজবিডি, (২৭ মে) : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাগুরায় প্রয়াত পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। ২০২৫ সালে মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের কল্যাণে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে পাঠানো নগদ অর্থ সহায়তা আনুষ্ঠানিকভাবে তাঁদের উত্তরাধিকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
মাগুরা জেলা পুলিশের ব্যবস্থাপনায় জেলা পুলিশ লাইন্সে এই অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইজিপি মহোদয়ের প্রেরিত নগদ অর্থ সংশ্লিষ্ট পরিবারগুলোর হাতে তুলে দেন মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম–সেবা।
অর্থ হস্তান্তরকালে পুলিশ সুপার প্রয়াত পুলিশ সদস্যদের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সাথে জেলা পুলিশ সবসময় এই পরিবারগুলোর পাশে থাকবে বলে দৃঢ় আশ্বস্ত করেন তিনি।
আইজিপি মহোদয়ের এই মানবিক সহায়তা প্রাপ্ত পরিবারগুলো হলেন:
- মোছাঃ সেলিনা খাতুন (স্বামী: মৃত পুলিশ পরিদর্শক (সশস্ত্র) শাহিদুর রহমান নান্টু)
- মোছাঃ রিয়া পারভীন (স্বামী: মৃত এএসআই (সশস্ত্র) মোঃ আবুল কালাম আজাদ)
- পাপিয়া সুলতানা (স্বামী: মৃত কনস্টেবল মোঃ বিল্লাল হোসেন)
অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা, জনাব নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল), মাগুরা।
মাগুরা জেলা পুলিশ শহীদ ও প্রয়াত পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তাঁদের পরিবারবর্গের পাশে সর্বদা থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। “জনতাই পুলিশ, পুলিশই জনতা”—এই মন্ত্রে উজ্জীবিত হয়ে মানবিক সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো মাগুরা জেলা পুলিশ।
মনোয়ারুল হক/
