প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস, বিমানবন্দরে বিশেষ প্রোটোকল

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৭ মে) : ফ্রান্সের রাজধানী প্যারিস সফরের উদ্দেশ্যে আজ সকালে দেশ ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঢাকা ত্যাগের প্রাক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ ভিআইপি মর্যাদা ও প্রোটোকল দেওয়া হয়।

আজ বুধবার (২৭ মে) ভোর সোয়া ৭টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকার আকাশসীমা ত্যাগ করেন। জানা গেছে, যাত্রাপথে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি (ট্রানজিট) শেষে তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছাবেন।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, সকালে টার্কিশ এয়ারলাইন্সের বিমানে করে ড. ইউনূস ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিমানবন্দরে অবস্থানকালে তাঁকে সর্বোচ্চ সম্মান ও ভিআইপি প্রোটোকল সুবিধা দেওয়া হয়।

বিমানবন্দর সংশ্লিষ্ট একাধিক সূত্র তাঁর প্যারিস যাত্রার বিষয়টি নিশ্চিত করলেও, নোবেলজয়ী এই অর্থনীতিবিদের বর্তমান ফ্রান্স সফরের সুনির্দিষ্ট কারণ, উদ্দেশ্য কিংবা তাঁর অন্যান্য কর্মসূচির বিস্তারিত বিবরণ এখনো জানা যায়নি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ