ইরান যুদ্ধের প্রভাবে দারিদ্র্যে পড়তে পারে কয়েক কোটি মানুষ : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৩ এপ্রিল) : ইরানকে ঘিরে চলমান যুদ্ধের অর্থনৈতিক ধাক্কায় বিশ্বজুড়ে ৩ কোটি ২০ লাখের বেশি মানুষ নতুন করে দারিদ্র্যের ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এ সংক্রান্ত তথ্য-উপাত্ত নিয়ে দ্য গার্ডিয়ান খবর প্রকাশ করেছে।

সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে ‘ত্রিমুখী ধাক্কা’ তৈরি করেছে। জ্বালানি সংকট, খাদ্য ঘাটতি এবং প্রবৃদ্ধি কমে যাওয়ার সম্মিলিত প্রভাব পড়ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশগুলো।

ইউএনডিপির প্রশাসক ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু বলেন, এ ধরনের যুদ্ধ উন্নয়নের চাকা উল্টো দিকে ঘুরিয়ে দেয়। যুদ্ধ থেমে গেলেও এর প্রভাব দীর্ঘস্থায়ী হয়।

তিনি আরও বলেন, যারা একসময় দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছিল, তারাই আবার দারিদ্র্যে ফিরে যেতে পারে, এটাই সবচেয়ে উদ্বেগজনক।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর গত ছয় সপ্তাহে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে।

এর প্রভাব পড়ছে সার সরবরাহ ও বৈশ্বিক নৌপরিবহনেও। ফলে উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য নিরাপত্তা বড় ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

জাতিসংঘ মনে করছে, এই যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, বরং বৈশ্বিক দারিদ্র্য ও অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে উঠছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ