চট্টগ্রাম বিমানবন্দর থেকে আরও ৪ টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (১ এপ্রিল) : মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তীব্র আকার ধারণ করায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও চারটি আন্তর্জাতিক রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে মঙ্গলবার (৩১ মার্চ) রাত পর্যন্ত বিমানবন্দরের সর্বমোট ২২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো।
মঙ্গলবার বাতিল হওয়া চারটি ফ্লাইটের মধ্যে দুটি এরাইভাল ফ্লাইট ও দুবাইগামী দুটি ডিপার্চার ফ্লাইট।
এই চারটি ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকৌশলী (জনসংযোগ) মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি বলেন, বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আবুধাবি থেকে আসা একটি এরাইভাল ফ্লাইট ও দুবাইগামী একটি ডিপার্চার ফ্লাইট। এয়ার আরাবিয়ার শারজাহ থেকে আসা একটি এরাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট।
মনোয়ারুল হক/
