বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুর পৌর মেয়রের হোন্ডা মিছিল

জান্নাতুল ফেরদৌস নয়ন, বিশেষ প্রতিবেদক (লক্ষ্মীপুর), এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ নভেম্বর ২০২৩) : বিএনপি জামায়াতের হরতাল-অবরোধের নামে নৈরাজ্যে ও সহিংসতার প্রতিবাদে হোন্ডা মিছিল করেছে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। মিছিল শেষে মেসয়রের নেতৃত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রেহান উদ্দিন ভূঁইয়া সড়কের হ্যাপি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূন্ন সড়কগুলো প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পৌর মেয়র মাসুম ভুইয়ার নেতৃত্বে আয়োজিত হোন্ডা মিছিল ও শান্তি সমাবেশে অংশ নেন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভুঁইয়া, পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর সুমন বিন তাহের পাটোয়ারী, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মহসিন কবির সাগর, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাকিমসহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা। ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ