স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠকের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানাবে হেফাজত

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ এপ্রিল ২০২১) : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার ধানমন্ডির বাসায় বৈঠক করেছেন হেফাজতের নেতারা। গতকাল ১৯ এপ্রিল (সোমবার) রাত দশটা সোয় ১১টা পর্যন্ত হেফাজতের অন্তত ১০ নেতা বৈঠকে যোগ দেন। তবে বৈঠক শেষে জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে, তা জানতে চাইলে নেতারা বিজ্ঞপ্তি দিয়ে জানাবেন বলে জানান।

তাদের নেতৃত্বে ছিলেন হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী। তার সঙ্গে খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জী, তার ভাতিজা মাওলানা হাবিবুল্লাহ নিয়াজী, মাওলানা মামুনুল হকের বড়ভাই বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, অধ্যক্ষ মিজানুর রহমানসহ আরও বেশ কয়েকজন নেতা বৈঠকে অংশ নেন। প্রায় ১ ঘণ্টার বৈঠক শেষে রাত সোয়া ১১টার দিকে মন্ত্রীর বাসা থেকে বের হন হেফাজতের নেতারা।

বেরিয়ে যাবার সময় হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী শুধু বলেন, ‘সাক্ষাৎ করতে এসেছিলাম।’

বৈঠক শেষে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জীর কাছে জানতে চাইলে তিনি এবিসিনিউজবিডিকে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে তা এখনই বলতে পারছি না। আমরা প্রেস বিজ্ঞপ্তি দেব।’

বৈঠকে হেফাজতের শীর্ষ নেতাদের পাশাপাশি পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবির) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূত্র জানায়, হেফাজত নেতাদের সঙ্গে মন্ত্রীর একান্তে কথা হয়। এ সময় হেফাজত নেতারা নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে তাদের দ্বারা বাড়াবাড়ি হয়েছে বলে স্বীকার করেন।

হেফাজত নেতাদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, শিগগিরই তিনি (মন্ত্রী) চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় যাবেন। ছাত্রদের সঙ্গে কথা বলবেন। তাদের বোঝাবেন, ভাঙচুর-অগ্নিসংযোগ ভালো নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ