দেখা গেল চাঁদ, শনিবার থেকে রোজা শুরু

আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ এপ্রিল ২০২০) : শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর ও ময়মনসিংহে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মুসলমানদের সিয়াম সাধনার (রোজা) মাস পবিত্র রমজান শুরু হচ্ছে শনিবার (২৫ এপ্রিল)। চাঁদ দেখা যাওয়ায় আগামী ২০ মে বুধবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক জাগো নিউজকে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের এখানে রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেটা সংশ্লিষ্টদের জানিয়েও দেয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ