তাঁরা উড়োজাহাজের মালিক

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: রাস্তার জ্যামে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে থাকতে একটি কথা আমাদের প্রায়ই মনে হয়, ‘ইশ্‌, যদি একটা উড়োজাহাজ থাকত।’ বেশির ভাগ মানুষের জন্য উড়োজাহাজের মালিক হওয়া স্রেফ একটি স্বপ্ন। কিন্তু কিছু মানুষের পক্ষে এমন স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া কোনো ব্যাপারই নয়। হলিউডের তারকাদের মধ্যে অনেকেই ব্যক্তিগত জেটের মালিক। তাঁদের মধ্যে আছেন অ্যাঞ্জেলিনা জোলি, টম ক্রুজ, সেলিন ডিয়ন, হ্যারিসন ফোর্ড, জিম ক্যারি, অপরাহ উইনফ্রে। হলিউডে এই তালিকা অনেক লম্বা। তাঁরা অবশ্য যানজট সমস্যা থেকে পরিত্রাণ পেতে উড়োজাহাজ কেনেননি। শুটিং করতে প্রায়ই এক দেশ থেকে আরেক দেশে যেতে হয় তাঁদের। দেশে দেশে বাড়িও কিনে রেখেছেন। অবসর কাটাতে নিজের বিমানে শুয়ে–বসে উড়াল দেন ওই সব জায়গায়। হলিউড তারকাদের মতো বলিউডের প্রথম সারির কয়েকজন তারকা নিজস্ব উড়োজাহাজের মালিক। তবে পশ্চিমা দেশের তারকাদের মতো এখনো ব্যক্তিগত জেটের মালিক হওয়া ভারতের তারকাদের কাছে ‘দুধ-ভাত’ হয়নি।

অমিতাভ বচ্চন
‘বলিউডের শাহেনশা’, ‘বিগ বি’ অনেক নামে ডাকা হয় অমিতাভ বচ্চনকে। এই অভিনেতার তারকা খ্যাতি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। বরং বলা যেতে পারে তাঁর ব্যক্তিগত জেটের কথা। বিলাসবহুল একটি জেটের মালিক অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের বাইরে কোথাও যেতে হলে তিনি এটি ব্যবহার করেন। তাঁর পরিবারের অন্য সদস্যরাও এই জেটে যাতায়াত করেন।

সালমান খান
বক্স অফিসে সালমান খানের অনেক সুপারহিট ও ব্লকবাস্টার হিট ছবি আছে। এই অভিনেতার ব্যাংক–ব্যালেন্সও রীতিমতো ঈর্ষণীয়। আর স্ত্রী, সন্তান নেই বলে সাল্লুর খরচও কিছু কম। এত টাকা দিয়ে কী করবেন? তাই কিনে ফেলেছেন মস্ত বড় এক জেট। ইচ্ছা করেই একটু বড়সর একটি জেট প্লেন কিনেছেন সালমান, যেন পুরো ‘খান পরিবার’ এই জেটে একসঙ্গে উড়ে বেড়াতে পারে।


শাহরুখ খান

‘কিং খান’ যাঁর উপাধি, তাঁর সবকিছুই তো হবে রাজার মতো। শাহরুখ খানের প্রাসাদসম বাড়ি ‘মান্নাত’-এর সবই রাজকীয়। নিজের রাজাভাব বজায় রাখতে শাহরুখ অনেক আগেই কিনেছেন একটি জেট প্লেন। ভ্রমণ বা শুটিং, যেকোনো প্রয়োজনেই আকশপথে শাহরুখ এই জেট ব্যবহার করেন।

অক্ষয় কুমার
বলিউডের ‘খিলাড়ি’ অভিনেতা খানদের মতো ধনী না হলেও তাঁর অর্থবিত্ত একেবারে কম না। এই বছর অক্ষয় কুমারের দুটি ছবি নাম লিখিয়েছে ১০০ কোটির ক্লাবে। তিনিও একটি ব্যক্তিগত জেটের মালিক। ভ্রমণপ্রিয় অক্ষয় কুমার-টুইঙ্কল খান্না দম্পতি এই জেটে চড়েই উড়াল দেন এক দেশ থেকে আরেক দেশে।


অজয় দেবগন

অভিনেতা হিসেবে অজয় নাম করেছেন অনেক পরে। গত শতকের নব্বইয়ের দশকে এই অভিনেতার স্ত্রী কাজল ছিলেন তাঁর থেকে ঢের বেশি জনপ্রিয়। কিন্তু পরে অর্থকড়ি আয়ের ক্ষেত্রে কাজলকে পেছনে ফেলে দিয়েছেন স্বামী অজয়। অনেকেই হয়তো জানেন না, অজয়ের রয়েছে নিজস্ব জেট। ফিল্মিমন্ত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ