অল্পের জন্য প্রাণে বেঁচে গেল অনেক পথচারী

মনির হোসেন মিন্টু, প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকা: অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন অনেক পথচারী। খিলগাঁও গোঁড়ান বাজার মোড়ে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুইটি কুকুর নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

আজ বেলা ১০.৩০ টার দিকে খিলগাঁও গোঁড়ান বাজার মোড়ে জোড়া বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয় একটি কুকুর। কুকুরটির আত্মচিৎকার শুনে অপর একটি কুকুর সাহায্যের জন্য এগিয়ে গেলে সেটিও আত্মচিৎকার শুরু করে। ঘটনার আকস্মিকতা কাটিয়ে বাবু নামের একজন পথচারী সামনে এগিয়ে গেলে বুঝতে পারেন কুকুর দুটি বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে। এতে অত্র এলাকা আতঙ্কিত ও জনমানব শূন্য হয়ে পরে। জরুরি বিদ্যুতের সেবা প্রদানকারী নাম্বার সমূহে যোগাযোগ করা হলে অত্র এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কিছুক্ষন পর জরুরি বিদ্যুতের সেবা প্রদানকারী সদস্যরা উক্ত স্থানে এসে বৈদ্যুতিক খুঁটির ত্রুটি মেরামত করেন। এখন এলাকার বৈদ্যুতিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ