দুর্বৃত্তের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: রাজধানীতে দুর্বৃত্তের হামলায় আহত এক ব্যক্তি মারা গেছেন। গুলশানের কালাচাঁদপুর এলাকায় আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে মগবাজারের রাশমনো হাসপাতালে মাইনুদ্দিন নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত‌্যু হয়।

সোমবার রাত আড়াইটার দিকে কালাচাঁদপুর এলাকায় দুর্বৃত্তরা মাইনুদ্দিনকে ছুরি মেরে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং পরে সেখান থেকে রাশমনো হাসপাতালে নেওয়া হয়।

ওসি জানান, কারা কেন মাইনুদ্দিনকে হত‌্যা করেছে তা জানার চেষ্টা করছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ