সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: কুমিল্লা নগরের চৌয়ারা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় চার ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন।

আজ শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় হতাহত হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ