চীনা নাগরিক খুন, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: যশোরের উপশহর এলাকায় চ্যাং হিং চং (৪৫) নামে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই বিদেশির কর্মচারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, চ্যাং হিং নামের ৪৫ বছর বয়সী ওই চীনা নাগরিক বছর পাঁচেক ধরে বাংলাদেশে বসবাস করে আসছিলেন। চীন থেকে ইজিবাইকের যন্ত্রাংশ আমদানি করে যশোরে ব‌্যবসা করতেন তিনি।

উপশহর এলাকার ২ নম্বর সেক্টরে এক বাড়ির নিচতলায় তার আমদানি করা যন্ত্রাংশের গুদাম থেকেই বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ সুপার জানান।

পুলিশ বলছে, গ্রেপ্তারদের মধ‌্যে একজন ওই চীনা নাগরিকের ব‌্যবসার কেয়ারটেকার ও দোভাষী নাজমুল হাসান (২২)।  অন‌্যজন তার ভাইপো মুক্তাদির রহমান রাজু। তাদের দুজনেরই বাড়ি নেত্রোকোণা জেলায়।

যশোর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, “পিটিয়ে ও শ্বাসরোধ করে ওই চীনা ব‌্যবসায়ীকে হত‌্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ