শেখ হাসিনা ফিরেছিলেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে

মনির হোসেন, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ জননেত্রী শেখ হাসিনা ফিরেছিলেন বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

১৭ মে (মঙ্গলবার) দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ আশরাফ বলেন, শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণেই বাংলাদেশ আওয়ামী লীগ বেশি সংগঠিত। তিনি যখন প্রবাস জীবন যাপন করছিলেন, তখন লন্ডন আওয়ামী লীগকে শক্তিশালী করেছিলেন। যে নেতৃত্বই ১৭ মে ১৯৮১ সালে শেখ হাসিনাকে দেশে ফিরে আসার ক্ষেত্রে সহযোগিতা করে।

শেখ হাসিনা কারো সঙ্গে বেইমানি করেন না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেই রাজনীতি করছেন। তিনি চাইলে লন্ডন থেকে সরাসরি বাংলাদেশে ফিরতে পারতেন। কিন্তু তা না করে ভারত হয়ে বাংলাদেশে এসেছিলেন। দুর্দিনে ভারত আশ্রয় দিয়েছিল। এ কারণেই ভারতের প্রতি শেখ হাসিনার এমন কৃতজ্ঞতা।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতি মণ্ডলীর সদস্য নুহ-উল-আলম লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ বক্তব্য দেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ