‘বন্ধ দরজা’ দিয়ে ফিরল পূর্ণিমা

বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। তার সেই জনপ্রিয়তা ছিল অনেকদিন। আমাদের ইন্ডাস্ট্রির নায়ক নির্ভর হলেও মৌসুমী ও শাবনুরের তালিকায় তার পূর্ণিমা নামটিও চলে আসে। যাদের নামেই হল মালিকরা আস্বস্তের জায়গা খুঁজে পেতো।

ফেরদৌস ও রিয়াজের সাথে জুটি বেঁধে তিনি অভিনয় করেছেন অনেকদিন। সেই জুটিগুলোর দর্শকপ্রিয় ও স্থায়িত্ব ছিল উল্লেখযোগ্য। সময়ের সাথে নিজেকেও পরিবর্তন করে নেন পূর্ণিমা।

চলচ্চিত্রে নিজের জায়গাটা ঠিক রেখেছিলেন শেষ চলচ্চিত্রটি পর্যন্ত। একসময় বড়পর্দার চেয়ে ছোটপর্দাতেই বেশি ব্যস্ত হয়ে পড়েন পূর্ণিমা।

বিয়ের পরেও অনেকদিন ছিলেন নিয়মিত। তার ঘরে সন্তান আসার পর শোবিজ থেকে অনেকটা দূরে ছিলেন তিনি। অনেকটা সঙ্কা ছিল যে তিনি হয়তো আর শোবিজে ফিরছেন না।

কিন্তু সেই হতাশার জায়গা পর্যন্ত আর যেতে হচ্ছে না তার ভক্তদের। চার বছর পর আবারও চলচ্চিত্রের মধ্য দিয়ে কামব্যাক করছেন তিনি।

ইমপ্রেস টেলিফ্রিমস প্রযোজিত ‘বন্ধ দরজা’ শিরোনামে ছবিটি একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন পূর্ণিমা।

ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘চলচ্চিত্র আমার পরিবার। আমি এই পরিবার ছেড়ে যেতে পারি না। মাঝে পারিবারিক কারণেই কিছুদিন দূরে ছিলাম। আমার সন্তানকে সময় দিতে হয়েছে। এখন আমি সবকিছু অনেকটা গুছিয়ে নিয়েছি। তাই ছোটপর্দা দিয়েই আবারও কাজ শুরু করি। ভালো গল্প পেলে বড়র্দাতেও নিয়মিত থাকবো।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ