জাতীয় ঐক্যের ডাক দিলেন খালেদা জিয়া

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : ‘বাংলাদেশকে আজও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার এক গভীর চক্রান্ত চলছে। কেননা, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার অপ-তৎপরতায় দেশি-বিদেশি চিহ্নিত মহল লিপ্ত।’ এমনটাই জানিয়ে জাতীয় ঐক্যকে সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে গণমাধ্যমে দেয়া এক বাণীতে খলেদা জিয়া এ আহ্বান জানান।

বাণীতে খালেদা জিয়া বলেন, ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল সোনালী দিন। এ দিনে বিশ্ব মানচিত্রে দেশমাতৃকার স্বাধীনসত্ত্বা ফুটে উঠেছিল। আজকের এই দিনে আমি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ মহান দিনে আমি শ্রদ্ধা জানাই স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি, যাদের আত্মত্যাগে আমরা অর্জন করেছি স্বজাতির মুক্তি।’

তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল জাতীয় নেতার স্মৃতির প্রতি আমি জানাই গভীর শ্রদ্ধা। স্মরণ করি সে সব বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা, যাদের নয় মাসের জীবন-মরণ লড়াইয়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। আমি শ্রদ্ধাভরে আরো স্মরণ করছি সে সব মা-বোনদের কথা, যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ