খালেদার বাসায় গিবসন

Khaleda Zia Gibson খালেদা জিয়া গিবসনমনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর গুলশানের বাসায় গেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে রবার্ট গিবসন খালেদার বাসায় যান।

খালেদা জিয়ার সঙ্গে তাঁর উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান উপস্থিত আছেন বলে জানা গেছে।
গত ৫ এপ্রিল রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে আদালতে হাজিরা দিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন পান খালেদা জিয়া। আদালত থেকে জামিন পাওয়ার পর খালেদা জিয়া ৯২ দিন পর তাঁর কার্যালয় থেকে বাসায় ফেরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ