আবুধাবীতে আগুনে পুড়ে বাংলাদেশিসহ ১০ জনের মৃত্যু

abu-dhabi-20-02-15-300x200আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে একটি টায়ারের দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

প্রাথমিক খবর বলছে, শুক্রবার সকালে আগুনে পুড়ে মারা গেছেন ১০ জন। দগ্ধ হয়েছেন আরও ৩০ জন।
এর মধ্যে বাংলাদেশি কর্মীরাও রয়েছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।
নিহতদের অধিকাংশের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় বলে খবরে বলা হয়েছে।
এব্যাপারে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের লেবার কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। খবর পেলেই গণমাধ্যমে জানানো হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ