সেই রাইফেল উদ্ধার, কারারক্ষী গ্রেপ্তার

Gazipur গাজীপুরসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, গাজীপুরঃ গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে খোয়া যাওয়া চাইনিজ রাইফেলটি আজ বুধবার দুপুরে কারাগারের ভেতরের একটি ডোবা থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় এক কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া কারারক্ষীর নাম মো. আরিফ হোসেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা কামাল জানান, আজ দুপুরে ওই কারাগারের দায়িত্বে থাকা কারারক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরপর তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষ হলে কারারক্ষী আরিফ নিজ থেকে এগিয়ে আসেন ও খোয়া যাওয়া অস্ত্রের সন্ধান দেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কারাগারের ভেতরের একটি ডোবা থেকে চাইনিজ রাইফেলটি উদ্ধার করা হয়। পরে আরিফকে গ্রেপ্তার করে জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ