তিন কোটি টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ১

Group 4 Securityসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ চট্টগ্রামে বেসরকারি নিরাপত্তা সংস্থা গ্রুপ ফোর সিকিউরিটির কার্যালয় থেকে তিন কোটি টাকা চুরির ঘটনায় শহিদুল ইসলাম ওরফে শান্ত (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে রাঙামাটি সদর থেকে র‌্যাব-৭-এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
র‌্যাবের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া শান্ত গ্রুপ ফোর সিকিউরিটির কার্যালয়ে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করতেন। নরসিংদী সদর উপজেলায় তাঁর বাড়ি।
র‌্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া শান্ত এ চুরির প্রধান পরিকল্পনাকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা চুরির কথা স্বীকার করেছেন তিনি।
এ ব্যাপারে র‌্যাব-৭-এর সহকারী পরিচালক সোহেল মাহমুদের ভাষ্য, আজ সকাল সাতটার দিকে রাঙামাটি সরকারি কলেজের সামনে থেকে শান্তকে গ্রেপ্তার করা হয়। তাঁকে চট্টগ্রামের পতেঙ্গায় র‌্যাব-৭-এর কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে।
সোহেল মাহমুদের তথ্যমতে, গত ১২ অক্টোবর রাতে নগরের খুলসী ৪ নম্বর এলাকায় গ্রুপ ফোর কার্যালয়ের নিরাপত্তাকর্মী শান্ত মুখোশ পরে নকল চাবি দিয়ে ভল্ট খুলে তিন কোটি টাকা চুরি করেন। পরে ওই টাকা নগরের সদর এলাকার কোতোয়ালি সিটি কলেজ মসজিদের মুয়াজ্জিন বশিরুল আলমের বাসায় রাখেন। গত সোমবার রাতে অভিযান চালিয়ে বশিরুল আলমের বাসা থেকে দুই কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে বশিরুল আলম জানান, শান্ত তাঁর বাসায় টাকাগুলো রেখেছেন।
সোহেল মাহমুদ জানান, এ ঘটনায় গত ১৩ অক্টোবর গ্রুপ ফোরের কর্মকর্তা তারিক মনসুর বাদী হয়ে খুলশী থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। গ্রেপ্তার হওয়া শান্তকে খুলশী থানায় হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ