রিকশা-ভ্যানের চাকায় ওড়না আটকে শিশুর মৃত্যু

Die মৃত্যুরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গিপাড়া এলাকায় রিকশা-ভ্যানের চাকায় ওড়না আটকে আরিফা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার সিংহরি গ্রামের আজগর আলী একটি রিকশা-ভ্যানে চড়ে তাঁর স্ত্রী ও মেয়ে আরিফাকে সঙ্গে নিয়ে হরিপুর উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডাঙ্গিপাড়া এলাকায় আরিফার ওড়না রিকশা-ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে আরিফা মাটিতে পড়ে আহত হয়। মুমূর্ষু অবস্থায় হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, এ বিষয়ে হরিপুর থানায় একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ