মুশফিক-জান্নাতের ইনিংস শুরু

Musfiqবিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও জান্নাতুল কিফায়াতের জীবনের প্রথম ইনিংস।

বৃহস্পতিবার রাতে রাজধানীর লেডিস ক্লাবে বসছে এই ইনিংস। এজন্য বর্নঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে। জাতীয় দলের এবং সাবেক ক্রিকেটারসহ দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা এতে অংশ নিচ্ছেন। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত রমনার লেডিস ক্লাবে বর মুশফিকুর রহিম ও কনে জান্নাতুল কিফায়াত আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানাচ্ছিলেন।

গতকাল অনুষ্ঠিত হয়েছে মুশফিক ও জান্নাতুলের গায়ে হলুদ। আগামী শনিবার এয়ারপোর্ট রোডের গলফ গার্ডেনে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা। আর সব শেষে আগামী ১০ অক্টোবর মুশফিকের  নিজ শহর বগুড়ায় আরেকটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে। মুশফিকের প্রথম ইনিংসের সঙ্গী জান্নাতুল কিফায়াত ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী।

(মেহদী/ ২৫ সেপ্টেম্বর ২০১৪)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ