৪৮ বছর বয়সে বাবা হচ্ছেন ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক, এবিসিনিউজবিডি,Akram20140902152509
ঢাকা : গেল বছর অষ্ট্রেলিয়ান শানিয়েরাকে বিয়ে করেন  ওয়াসিম আকরাম। তবে এক বছরের মাথায় আরো একটি সুসংবাদ নিয়ে এসেছেন আকরাম-শানিয়েরা দম্পত্তি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ওয়াসিম আকরাম জানিয়েছেন, বাবা হতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে তারা দুজনেই বেশ উৎফুল্ল।

আকরাম টুইট করেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শানিয়েরা ও আমার প্রথম সন্তান আসছে। সকলের দোয়া ও শুভকামনার জন্য ধন্যবাদ।’

পাকিস্তানের সাবে পেস বোলার ওয়াসিম আকরাম ১৯৯৫ সালে হুমাকে বিয়ে করেন। তাদের দুটি ছেলে রয়েছে। কিন্তু ২০০৯ সালে হুমা মারা যান। এরপর ২০১৩ সালে অনেকটা গোপনে অস্ট্রেলিয়ার শানিয়েরাকে বিয়ে করেন আকরাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ