ছাত্রলীগের ককটেলে ওসিসহ ৪ পুলিশ আহত

bogura বগুড়ারিপোর্টার, এবিসি নিউজ বিডি, বগুড়াঃ জেলা শহরের জিরোপয়েন্ট সাত মাথা এলাকায় বুধবার রাতে ছাত্রলীগের নিক্ষিপ্ত ককটেলে সদর থানার ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ জানায়, বেশ কিছু দিন ধরে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে রাত সোয়া ৮টার দিকে ওই এলাকায় মুখোমুখি অবস্থান নেয় ছাত্রলীগের দু’গ্রুপ। অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাত্রলীগের দু’গ্রুপের মাঝে অবস্থান নেয় পুলিশ। এসময় ৫-৬ টি ককটেল নিক্ষেপ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সদর থানার ওসি ফয়জুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫-২০ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।  ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ