বাগেরহাটে ৮৫ কেজি ওজনের আইড়

BAGERHAT Aerরিপোর্টার, এবিসি নিউজ বিডি, বাগেরহাটঃ বাগেরহাটে এক জেলের জালে ধরা পড়েছে ৮৫ কেজি ওজনের একটি বিশাল আইড় মাছ। মঙ্গলবার দুপুরে ওই মাছটি শহরের বাজারে আনা হলে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ে। ওই মাছটি খওয়ার সাধ ছিলো অনেকের। কিন্তু প্রতি কেজি মাছের মূল্য এক হাজার টাকা হওয়ায় সামর্থহীন অনেকেই শুধু দেখে সন্তুষ্ট হয়েছেন। বিশাল ওই আইড় মাছটি সোমবার রাতে জেলার মোল্লাহাট উপজেলার মধুমতি নদীতে এক জেলের জালে ধড়া পড়ে। এক হাজার কেজি দরে ৮৫ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয় বলে জানিয়েছেন বিক্রেতা জাকির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ