বনশ্রীতে বস্তাবন্দি লাশ উদ্ধার

Rampuraসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর বনশ্রী থেকে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ। শনিবার সকালে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদ গণমাধ্যমকে জানান, বনশ্রী নন্দিপাড়া এ-ব্লকের কাজী বাড়ির সামনে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দি লাশ পরে থাকতে দেখে নাজিমুদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তি থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থল পর্যবেক্ষণ করে।

তিনি বলেন, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ