ব্যবসায়ী খুন, আটক ৩

kh00nরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ তুচ্ছ ঘটনার জের ধরে সুনামগঞ্জের দিরাই পৌর এলাকায় সায়েদ মিয়া (২৮) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন।

সায়েদ পৌর এলাকার চন্ডিপুর গ্রামের গণি মিয়ার ছেলে।

রোববার সকাল ১০টার দিকে দিরাই পৌর এলাকার বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ।তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পৌর মেয়র আজিজুর রহমান বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

দিরাই থানার ওসি এনামুল হক জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপতাল মর্গে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ