রুহুল আমিন হাওলাদার হাসপাতালে

ruhul amin রুহুল আমিনসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বুকে ও পেটে ব্যথার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাউটেড হাসপাতলে ভর্তি হন। তিনি ডা. ফাওয়াজ হোসেনে শুভর তত্ত্বাবধানে  রয়েছেন।

ডা. ফাওয়াজ হোসেন এবিসি নিউজ বিডিকে বলেন, সকাল থেকে রুহুল আমিন হাওলাদারের বুকে ও পেটে ব্যথা হচ্ছে। তার চিকিৎসায় কয়েকজন বিশেষজ্ঞের সমন্বয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হবে।

এ বিষয়ে রুহুল আমিন হাওলাদারের ব্যক্তিগত সহকারী জসিম উদ্দিন এবিসি নিউজ বিডিকে বলেন, স্যার বুকের ব্যথায় ভুগছেন। শরীর দুর্বল। তিনি আজ দুপুরে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসক তাকে কথা বলতে নিষেধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ