খুন-গুম বাড়ছে বিচার না হওয়ার কারণে : শাহদীন

dr. shahdin malik শাহদIন মালিক abcnewsbdসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিচারহীনতার পথ ধরে দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। গণতান্ত্রিক রাষ্ট্র হলে নাগরিকদের কথা শুনতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গুম ও নিখোঁজ হওয়া আট পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ড. শাহদীন মালিক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমার জানামতে র‌্যাবের ক্রসফায়ারের মাধ্যমে যেসব হত্যাকাণ্ড ঘটছে তার কোনো বিচার হয়নি।

পুলিশের উদ্দেশে তিনি বলেন, দেশের নাগরিকদের দেয়া টাকায় পুলিশের বেতন ভাতা হয়, তাই পুলিশ প্রশাসনকে দেশের নাগরিকদের কথা চিন্তা করতে হবে। কোনো নাগরিক গুম হয়েছে এ ধরনের কথা যাতে আর শুনতে না হয়।

পুলিশের উদ্দেশে তিনি বলেন, এমন কর্মকাণ্ড চলতে থাকলে আপনাদেরকে একদিন বিচারের সম্মুখীন হতে হবে।

সুলতানা কামাল বলেন, পুলিশ রাষ্ট্রীয়ভাবে কোনো দল বা গোষ্ঠীর নয়। গুম করে আইনশৃঙ্খলা বাহিনী পার পেয়ে যায় বলেই বার বার এগুলো হচ্ছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, পাড়ায় পাড়ায় প্রতিরোধ সেল গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে যদি কেউ কোনো নাগরিককে তুলে আনতে যায়, তাহলে ঘণ্টা বাজিয়ে সমস্ত পাড়া বা মহল্লার লোকজন এক হয়ে তাদের ছবি তুলে রাখতে হবে। তাহলে গুম রোধ করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর ৩৮ নং ওয়ার্ড বিএপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন, শাহীন বাগের কাওসার, পূর্ব নাখাল পাড়ার আব্দুল কাদের ভূইয়া মাসুম, পশ্চিম নাখাল পাড়ার মাজহারুল ইসলাম রাসেল, মুগদার আসাদুজ্জামান, উত্তর বাড্ডার আলামীন, শাহীনবাগের এ এম আদনান চৌধরী, সাজেদুল ইসলাম সুমনের খালাত ভাই জাহিদুল করিম তানভিরকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যায়। আজ পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে গুমের শিকারদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ