না ফেরার দেশে জহুরুল

Fire আগুনরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর তেজগাঁওয়ে তেজতুরি বাজারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন ভ্যানচালক জহুরুল ইসলামের (৬০) মৃত্যু হয়েছে।

এনিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা হলো পাঁচ জন। বাকিরা এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎকসাধীন।

বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে তার মৃত্যু হয় বলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা জানান। নিহতের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজধানীর পূর্ব তেজগাঁওয়ের তেজতুরি বাজারের আলাউদ্দীন গার্মেন্টসের নিচতলায় মাহফুজ সুইং অ্যান্ড সার্ভিস নামের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় নারী ও শিশুসহ ১১ জন অগ্নিদগ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ