প্রিজনভ্যান উল্টে পুলিশসহ নিহত ২

Sirajgonj সিরাজগঞ্জরিপোর্টার, এবিসি নিউজ বিডি, সিরাজগঞ্জঃ পুলিশের প্রিজনভ্যান উল্টে পথচারী ও পুলিশ সদস্যসহ  দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। রোববার সকাল সোয়া ৯টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পুলিশ সদস্য মনির হোসেন ও পথচারী সূর্য মণ্ডল (৬৮)।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজিরার জন্য গাজিপুরের কাশিমপুর কারাগার থেকে প্রিজনভ্যানে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি নিয়ে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে আসছিলেন মনিরসহ কয়েকজন পুলিশ সদস্য। সকাল সোয়া ৯টার দিকে ভ্যানটি মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় এক পথচারী সূর্য মণ্ডলকে বাঁচাতে গিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মনির ও সূর্য মণ্ডল মারা যান। সূর্য মণ্ডলের বাড়ি মুলাবাড়ী গ্রামে।

সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফোরকান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ