আইপিএলে স্ট্যান্ডবাই বাংলাদেশ

IPL আইপিএলস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশে হওয়ার কথা ছিল আইপিএল সেভেনের ১৬ ম্যাচ। ক্লাব মালিকদের চাপে হল না সেটা। তাই বলে আইপিএলের সম্ভাব্য ভেন্যু থেকে বাদও পড়েনি বাংলাদেশ। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে তিনধাপে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিতে বাংলাদেশের নাম।

১৬ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রথম ১৬ ম্যাচ অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। ১ থেকে ১২ মার্চ পর্যন্ত দ্বিতীয়ধাপের খেলার জন্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে বাংলাদেশের নাম। জাতীয় নির্বাচনের জন্য ভারত সরকার তাদের দেশে আইপিএলের নিরাপত্তা দিতে না পারলেই কেবল এই সময়ের ম্যাচগুলো হবে বাংলাদেশে। নাহলে সেগুলো হবে ভারতে। ১২ মার্চের পর অন্য ম্যাচগুলোর সব মাঠে গড়াবে ভারতে। আইপিএল কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্যগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ