চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যা

hotta হত্যারিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজারের মসজিদ গলি থেকে বুধবার ভোরে  অজ্ঞাতনামা এক যুবককে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, আজ ভোরের দিকে ওই যুবককে মাথায়, ঘাড়ে ও পিঠে কুপিয়ে ফেলে রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এর পর স্থানীয়রা তাকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অজ্ঞাতপরিচয় ওই যুবকের পরনে নেভি ব্লু জিনস প্যান্ট ও ফুলহাতা শার্ট ছিল।

এসআই জহিরুল আরো জানান, ওই যুবকের শরীরে ১৫-২০টি কোপের চিহ্ন রয়েছে। চিকিৎসক বলেছেন, অতিরিক্ত রক্তরক্ষণেই তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ