জামায়াত কর্মীকে শ্বাসরোধে হত্যা

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, যশোরঃ যশোর জেলার চৌগাছায় আব্দুর রাজ্জাক নামে এক জামায়াত কর্মীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত আব্দুর রাজ্জাক উপজেলার ধুলিয়ানি আজমতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

এ ব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত রাজ্জাককে কে বা কারা শ্বাসরোধ করে হত্যা করে পানের বরজের মধ্যে লাশ ফেলে রেখে গেছে। তবে কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ