টেকনাফে প্রায় ২ লাখ ইয়াবাসহ ৬ মিয়ানমার নাগরিক আটক

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জেলার টেকনাফে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ ছয় মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।

বিজিবি জানায়, শুক্রবার বেলা আড়াইটায় টেকনাফ সদরের নাজির পাড়া বেড়িবাঁধের আড়াই নম্বর স্লুইচ গেইট এলাকায় মিয়ানমার থেকে আসা একটি বোটকে চ্যালেঞ্জ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ১৮ কেজি ইয়াবা জব্দ এবং ছয়জনকে আটক করা হয়।

৪২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আবু জালাল আল জাহিদ অভিযানে নেতৃত্ব দেন। তিনি তাৎক্ষণিক আটক মিয়ানমারের নাগরিকদের নাম জানাতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ