চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরেছেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ সেপ্টেম্বর): দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার রাত পৌনে ১০টার দিকে তাকে বহনকারী বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে মালয়েশিয়ায় স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে বহনকারী ফ্লাইটটি কুয়ালালামপুর বিমানবন্দর ত্যাগ করে। তার সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে পরবর্তীতে ফিজিওথেরাপিসহ আরও চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ