অসুস্থ জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ সেপ্টেম্বর): শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাকে দেখতে বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় রাষ্ট্রপতি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মন্ত্রীর শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতির খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, গত কয়েক দিন ধরে জ্বর, সর্দি, কাশি এবং তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। অবস্থার অবনতি হলে গত রাতে তাকে জরুরি বিভাগে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউতে (করোনার কেয়ার ইউনিট) স্থানান্তর করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ