সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ আগস্ট): জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের জন্য নির্ধারিত সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
দলীয় সূত্র জানায়, জাতীয় সংসদের আসন্ন তৃতীয় অধিবেশনকে সামনে রেখে প্রস্তুতি, সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও অর্জনের মূল্যায়ন এবং সমসাময়িক জাতীয় ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। সংসদ অধিবেশন সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা, বিরোধী দলের বিভিন্ন পদক্ষেপ মোকাবিলা এবং সরকারদলীয় সংসদীয় কৌশল চূড়ান্ত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মনোয়ারুল হক/
